প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজের হীরকজয়ন্তীর উৎসবে মিলনমেলায় মেতেছিলেন প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ মইন উদ্দীন খান বাদল। তিনি বলেন, ছাত্রদের সুশিক্ষায় গড়ে তুলতে পারাই বিদ্যাপীঠের সার্থকতা।
হীরকজয়ন্তী উৎসব উদ্যাপন কমিটির কার্যকরী সভাপতি মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আহম্মদ, উপজেলা চেয়ারম্যান আতাউল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসব উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মুস্তফা নঈম।