হীরকজয়ন্তী উৎসবের প্রস্তুতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের প্রাচীন বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের হীরকজয়ন্তী উৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২৩ মার্চ কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এদিন নবীন-প্রবীণ ছাত্রছাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠবে প্রিয় ক্যাম্পাস। শিক্ষামন্ত্রী উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০১৬ সালে ৭৫ বছর পূর্ণ করেছে। উৎসবের জন্য নিবন্ধন শুরু হয়েছে। অফিস সময়ে সরাসরি কলেজে ও কলেজের অনলাইনে নিবন্ধন করা হচ্ছে। চলবে ১২ মার্চ পর্যন্ত। প্রাক্তনদের জন্য এক হাজার ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ২০০ টাকা করে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।
অধ্যক্ষ মিজানুর রহমান জানান, ২৩ মার্চ সকাল সাড়ে নয়টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন। এরপর আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরবে। মধুমঞ্চে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণা করবেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।