হীরা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর নিউ হীরা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় গতকাল বুধবার রাতে প্রচুর স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১ এর মেজর মুস্তাক আহমেদ গতকাল রাত দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, নিউ হীরা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় গতকাল রাতে নগরের গাবতলী, মহাখালীসহ কয়েকটি জায়গা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নিয়ে অভিযান এখনো চলছে। কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা উদ্ধার হয়েছে, তা এখনো হিসাব করা হয়নি।গত শুক্রবার দুপুরে বনানীর ইকবাল সেন্টারের নিউ হীরা জুয়েলার্সে ডাকাতি হয়।