হীরার অলংকার কেনার সামর্থ্য বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে গতকাল ডায়মন্ড ওয়ার্ল্ডের অষ্টম শাখার উদ্বোধন করেন (বাঁ থেকে) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা l ছবি: প্রথম আলো
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে গতকাল ডায়মন্ড ওয়ার্ল্ডের অষ্টম শাখার উদ্বোধন করেন (বাঁ থেকে) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা l ছবি: প্রথম আলো

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে হীরার অলংকারের প্রতিষ্ঠান ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’-এর অষ্টম শাখার যাত্রা শুরু হলো।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক মন্ত্রী ও ব্যবসায়ী বলেছেন, অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে দেশের মানুষের হীরার অলংকার কেনার সামর্থ্য বেড়েছে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ফিতা কেটে প্রতিষ্ঠানের অষ্টম শাখার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে দেশে তৈরি হীরার অলংকার বিদেশেও রপ্তানি হবে।
তথ্যমন্ত্রী বলেন, হীরার অলংকারের অষ্টম শাখার উদ্বোধনের ঘটনাই প্রমাণ করে যে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, হীরার অলংকার কেনার মধ্য দিয়ে প্রমাণিত হয় উন্নতির শিখরে পৌঁছানোর বিষয়টি।
ধানমন্ডির এই শাখায় রয়েছে স্বর্ণ ও প্লাটিনামের সঙ্গে হীরাখচিত বিভিন্ন অলংকারের সংগ্রহ। আছে বিশেষ ‘ব্রাইডাল কালেকশন জোন’। উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথি ও ক্রেতারা বিক্রয়কেন্দ্রটি ঘুরে দেখেন।
রাজধানীর গুলশানে ২০০৫ সালে যাত্রা শুরু হয়েছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের। পরবর্তী সময়ে উত্তরা, বসুন্ধরা সিটি, বায়তুল মোকাররম, বেইলি রোড, মিরপুর এবং রাজধানীর বাইরে একটি শাখার কার্যক্রম শুরু হয়েছে।