হীরার বালা চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের নিউ চাষাঢ়া জামতলা এলাকায় আইনজীবী উমেঞ্চ হাবিবা মুক্তার বাড়িতে গত বৃহস্পতিবার সকালে চুরি হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে করা এক মামলায় আইনজীবী উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে কোর্টে যাওয়ার সময় ২০-২৫ বছরের এক যুবক কৌশলে তাঁর বাড়িতে ঢুকে টেবিলের ওপরে রাখা হাতব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগের ভেতর এক জোড়া হীরার হাতবালা ও মোবাইল ফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল ছিল। l