হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের ফুটপাত দখলমুক্ত করতে এবার সময় বেঁধে দিয়েছে ‘ফুটপাত বাঁচাও, রাস্তা বাঁচাও আন্দোলন’। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে সংগঠনটি আগামী ১৪ দিনের মধ্যে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়। বেলা ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল আলম চৌধুরী, গণদাবি ফোরাম মহানগর কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমান প্রমুখ।