হুইপ মির্জা আজমের বাবার ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হুইপ মির্জা আজমের বাবা আলহাজ মির্জা আবুল কাসেম (৮২) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।মির্জা আবুল কাসেমের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আবদুল হামিদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, সাংসদ তহুরা আলী, ঢাকায় জামালপুর সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও মহাসচিব মুক্তাদির হোসেন পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।গতকাল দুপুর ১২টায় সংসদ ভবন এলাকার ন্যাম ভবনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় জামালপুরে মরহুমের দ্বিতীয় জানাজা হয়। আজ বুধবার মাদারগঞ্জের বালিজুড়িতে তৃতীয় জানাজার পর বেলা ১১টায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।মরহুম মির্জা আবুল কাসেম বালিজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।