হুইল চেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এপেক্স ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সকালে প্রতিবন্ধীদের মধ্যে বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় রেলগেইট চিশতি ফিলিং স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. জিয়াউল হক মৃধা। সভায় প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, ভিক্ষুকসহ মোট ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়।