হুইলচেয়ার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ১৭ জনকে শ্রবণযন্ত্র ও ৩২ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে শ্রবণযন্ত্র ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা আল্পনা চাকমা, রাঙামাটি প্রতিবন্ধী বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আফসার, বেসরকারি সংস্থা সোশ্যাল অ্যাকশন সোসাইটির নির্বাহী পরিচালক ললিত সি চাকমা ও প্রতিবন্ধী সেবাকেন্দ্রের ফিজিও কনসালট্যান্ট উক্রাচিং মারমা।