প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার এনায়েতনগরে গতকাল বুধবার ৭০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীসেবা ও সাহায্যকেন্দ্রের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভাও হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কাজী শরিফুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাবান তাহুরা, পৌরসভার মেয়র শহীদুল ইসলাম প্রমুখ।