হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মধ্যে ৫৮টি হুইলচেয়ার ও ১০টি সাদাছড়ি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার পটুয়াখালীর প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রে প্রতিবন্ধীদের ওই সব সামগ্রী দেওয়া হয়। এগুলো দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন।এতে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের পটুয়াখালীর উপপরিচালক স্বপন কুমার মুখার্জী। প্রধান অতিথি জেলা প্রশাসক অমিতাভ সরকার ৬৮ জন প্রতিবন্ধীর হাতে ওই চেয়ার ও সাদাছড়ি তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল হক ও পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী।