প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে গতকাল শুক্রবার ৫০ জন দুস্থ প্রবীণকে পাঁচ হাজার করে টাকা ও ৪০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও কমোড চেয়ার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) সহায়তায় তাঁদের ওই টাকা ও চেয়ার দেওয়া হয়। এ উপলক্ষে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন রিকের পরিচালক আবুল হাসিব খান। বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস, জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী প্রমুখ।