হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী পাঁচ শিক্ষার্থীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন আনুষ্ঠানিকভাবে এসব চেয়ার বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুস সালাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক প্রমুখ।