হুইলচেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার ৩৬ জন পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করছে মরহুম ছাদেকুর রহমান ওয়ারেচী ফাউন্ডেশন। এ উপলক্ষে গতকাল শনিবার স্থানীয় বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠান হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ওয়ারেচীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জোয়ারা, চন্দনাইশ ও কর্মীরহাট লোকনাথ সেবাশ্রমের সাধারণ সম্পাদক উৎপল রক্ষিত, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান ফারুখ প্রমুখ। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি|