হুইলচেয়ার ও সাদাছড়ি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন গ্রামের শারীরিক ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, সাদাছড়ি ও প্রতিবন্ধীদের পরিচিতিমূলক সুবর্ণ নাগরিক কার্ডবিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরতে ব্যবহারের জন্য সাইড ড্রাম সেটও বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক আবদুর রহিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর মোহাম্মদ প্রমুখ।