হুইলচেয়ার পেল প্রতিবন্ধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ২১টি হুইলচেয়ার ও খাবার বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ঢাকা বিভাগের কমিশনার মো. জিল্লার রহমান বলেন, পর্যায়ক্রমে সব প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হবে। এ ছাড়া প্রতিবন্ধীদের আবাসন ব্যবস্থা ও পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, এইড ফর পুওর পিপলের (এপিপি) নির্বাহী পরিচালক মো. মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।