হুইলচেয়ার পেল ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহ-জাদপুর উপজেলার খুকনী গ্রামের প্রতিবন্ধী ফেরদৌস হোসেনের (১০) পাশে দাঁড়িয়েছেন কয়েক ব্যক্তি। তাঁদের মধ্যে শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদ গতকাল সোমবার ফেরদৌসকে একটি হুইলচেয়ার দিয়েছেন। এ ছাড়া কয়েক ব্যক্তি শিশুটিকে ১৫ হাজার টাকা দিয়েছেন।
গতকাল প্রথম আলোয় ‘ফেরদৌসের চাওয়া একটি হুইলচেয়ার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সকালেই তাকে ইউএনও উপজেলা পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি হুইলচেয়ার দেন। একই সঙ্গে তাকে বিদ্যালয়ে ভর্তি করার জন্য খুকনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেন। লেখাপড়ার খরচ ইউএনও নিজে বহন করবেন বলে ঘোষণা দেন। একই অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন সমাজসেবক ও জনপ্রতিনিধি ফেরদৌসের বাবা আক্তার হোসেনের হাতে শীতবস্ত্র, একটি ছাগল ও তিন হাজার টাকা তুলে দেন। সাভারের সিআরপি’র প্রকল্প ব্যবস্থাপক কৃষ্ণ সেন ফেরদৌসকে বিনা মূল্যে সিআরপিতে আবাসিক প্রতিবন্ধী বিদ্যালয়ে লেখাপড়া করানোর প্রতিশ্রুতি দিয়েছেন।