হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে ১৪টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, চান্দাইকোনা ও ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে টি এম শফিকুল ইসলাম, ফিরোজ উদ্দিন খান প্রমুখ। সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|