হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে গতকাল শনিবার ৫০ জন প্রতিবন্ধীর মধ্যে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। এলাকার হজরত আবু বক্কর (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে সহায়তা করে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার্স ফাউন্ডেশন। হজরত আবু বক্কর (রা.) ফাউন্ডেশনের সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ আবদুল ওদুদ ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বক্তব্য দেন এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের প্রধান রেজাউল করিম, প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার্স ফাউন্ডেশনের সভাপতি ও সমাজসেবা বিভাগের অবসরপ্রাপ্ত উপপরিচালক মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান দুরুল হোদাসহ আমিনুল ইসলাম, মুনিরুল হক, সানজিদা খাতুন। অনুষ্ঠানে তিন প্রতিবন্ধীকে গরু ও নয়জন মেধাবী ছাত্রকে বই দেওয়া হয়।