হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান। শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, শাহজাদপুর থানা সার্কেলের এএসপি আবুল হাসনাত, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, ওসি রেজাউল হক, উপজেলা প্রকৌশলী বাদল চন্দ্র কিত্তনীয়া প্রমুখ।