হুইলচেয়ার বিতরণ
ফেনীর সোনাগাজীতে গতকাল সোমবার ৩৬ জন দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করেছে পিপলস এইড ইউকে নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উপজেলার মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
যুক্তরাজ্যভিত্তিক পিপলস এইড ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর ফিরোজের সভাপতিত্বে ও স্থানীয় সমাজসেবী আবদুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার ও পিপলস এইড ইউকের কান্ট্রি ডিরেক্টর জামশেদ আলম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন, মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ উল্যাহ, সোনাগাজী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের।