হুইলচেয়ার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে গতকাল বুধবার ৫০ জন শারীরিক প্রতিবন্ধীকে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। ফ্রি হুইলচেয়ার মিশন আমেরিকার সহযোগিতায় প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কস ফাউন্ডেশন এগুলো বিতরণ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক মোজাম্মেল হক, বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা বায়েজীদ হোসেন ওয়ারেছী।