হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলা সদরে প্রতিবন্ধীদের মাঝে ১০০টি হুইলচেয়ার, ৩০টি ক্রাচ, ২০টি সাদাছড়ি ও ১৬টি শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার্স রাজশাহীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে এগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. ইসরাফিল আলম। ইউএনও হেমন্ত হেনরি কুবির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নুর আবু হাসান জোবাইদী, প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার্স রাজশাহীর প্রেসিডেন্ট মোজাম্মেল হক, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল এবং সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বক্তব্য দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|