প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন ‘দ্য হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সেভিং লাইফ ট্রাস্ট’-এর উদ্যোগে গতকাল রোববার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০ প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। হুইলচেয়ার পাওয়া প্রতিবন্ধীদের অধিকাংশই শিশু। দুপুরে অনুষ্ঠিত ওই হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলাম। এতে সংগঠনের চেয়ারম্যান লন্ডনের কমিউনিটি নেতা আশিকুর রহমান, প্রতিষ্ঠানের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্ট জাকির হোসেন, মাগুরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে প্রমুখ বক্তব্য দেন।