হুইলচেয়ার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে ২৪ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই হুইলচেয়ার বিতরণ করেন স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী, ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু তালেব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাম্মী আখতার প্রমুখ। উপজেলা পরিষদের অর্থায়নে ওই হুইলচেয়ার বিতরণ করা হয়।