হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জোবায়ের গতকাল বৃহস্পতিবার প্রতিবন্ধী ওসমান গণিকে একটি হুইলচেয়ার দিয়েছেন। পৌরসভার খোন্দকারপাড়া সমজিদ মাঠে ওসমান গণির হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম ও দপ্তর সম্পাদক সাইদুর রহমান। খোন্দকারপাড়ার বাসিন্দা ওসমান গণি বলেন, ‘দেড় যুগেরও বেশি সময় ধরে স্বাভাবিক চলাফেরা করতে পারি না। গরিব হওয়ায় একটি হুইলচেয়ার কেনারও সামর্থ্য নেই। হুইলচেয়ারটি পাওয়ায় এখন বিভিন্ন জায়গায় যেতে পারব।’ মোহাম্মদ জোবায়ের বলেন, এ ধরনের কাজ অব্যাহত থাকবে।