হুইলচেয়ার বিতরণ করলেন সাংসদ নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল শনিবার সকালে তাঁর বাসভবনের সামনে গৃহহীন ১০টি পরিবারের মাঝে ঘর ও দুজন দুস্থ প্রতিবন্ধীর মাঝে দুটি হুইলচেয়ার বিতরণ করেছেন।হুইলচেয়ার নিতে আসা চলন-প্রতিবন্ধী কচুকাটা গ্রামের মজিবর রহমান (৫৫) জানান, পাঁচ বছর আগে বার্জাস রোগে আক্রান্ত হয়ে তাঁর পা দুটি কেটে ফেলতে হয়েছে। তখন থেকে তিনি হাতের ওপর ভর দিয়ে চলাচল করতেন। সে কারণে তিনি সম্পূর্ণ কর্মহীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। হুইলচেয়ার পেয়ে এখন তিনি কাঁচামালের ব্যবসা করতে পারবেন বলে জানান। হাড়োয়া গ্রামের খয়রাত আলীও (৬০) বার্জাস রোগে ১০ বছর আগে দুটি পা হারিয়েছেন। তাঁরও একই দশা।