হুজি নেতা ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরকাতুল জিহাদের (হুজি) কেন্দ্রীয় নেতা আবদুল হান্নান ওরফে সাব্বিরকে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় আরও পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম কেশব রায়চৌধুরী পাঁচ দিন মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৫ এপ্রিল সাব্বিরকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।