প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুুল হান্নানকে গতকাল বুধবার সকালে বাগেরহাটের বিচারিক হাকিমের (২) আদালতে হাজির করা হয়।দুপুরে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক মো. নূর নবি আগামী রোববার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।গতকাল মুফতি হান্নান ছাড়াও এই মামলায় গ্রেপ্তার জেএমবির ছয় সদস্যসহ ৩৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির খুলনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুখ রঞ্জন সমাদ্দার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মুফতি হান্নানকে গতকাল বাগেরহাটের আদালতে হাজির করা হয়।