হুজির দুই জঙ্গি পাঁচ দিনের রিমান্ডে
নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) দুই জঙ্গি মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বির ও আইনুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সন্ত্রাসবিরোধী আইনে র্যাবের করা একটি মামলায় গতকাল মঙ্গলবার বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সাব্বির ও আইনুল সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত রয়েছেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সংগঠিত হওয়ার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।গত রোববার রাতে কেরানীগঞ্জের আটিবাজার পাঁচদোনা এলাকার একটি বাসা থেকে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে র্যাব। তাঁদের বিরুদ্ধে র্যাব-১০-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আলতাফ হোসেন মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কেরানীগঞ্জ থানায় মামলা করেন।এর মধ্যে মাওলানা সাব্বির হুজির নায়েবে আমির বলে র্যাব জানিয়েছে। তিনি ২০০০ সালে কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশস্থলে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা এবং ২০০১ সালে রমনার বটমূলে বোমা হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।