হুজির বিভাগীয় প্রধানকে গ্রেপ্তারের দাবি র‌্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের দাবি, ওই ব্যক্তি হরকাতুল জিহাদের (হুজি) খুলনা বিভাগীয় প্রধান। তাঁর নাম শাহীন মাহমুদ ওরফে কিংকন (৪৬)। তাঁর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামে।র‌্যাবের দাবি, নিজ বাড়ি থেকে গত সোমবার রাতে শাহীন মাহমুদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিপুলপরিমাণ ধর্মভিত্তিক বই, প্রচারপত্র ও বিদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এম আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ‘হরকাতুল জিহাদের খুলনা বিভাগীয় প্রধানকে আটক করা হয়েছে। সে ২০০১ সাল থেকে অস্ত্র কেনাবেচাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। সে বিদেশ থেকে জঙ্গি কার্যক্রমের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত। এর আগে ২০০৫ সালে আটক হলেও সে জামিনে ছাড়া পায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’শাহীন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘২০০১ সালে অস্ত্র কেনাবেচার সময় তাঁর শ্যালক শৈলকুপার শেখপাড়ার তুহিন তাঁকে সহযোগিতা করত।’