হুজির সদস্য আবু ওবায়দা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) জঙ্গি আবু ওবায়দা ওরফে ওবায়দুল্লাহ ওরফে হারুনকে (৩৫) গতকাল মঙ্গলবার ফেনীর সোনাগাজী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে স্থানীয় একজন আওয়ামী লীগের নেতার ওপর হামলার অভিযোগ রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওবায়দা ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় হামলার উদ্দেশ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন। ওই বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হন। ঘটনাস্থল থেকে ওবায়দাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশি পাহারায় চিকিৎসার পর তাঁকে সিলেট কারাগারে রাখা হয়। ওই ঘটনায় মামলা হলেও জামিনে ছাড়া পেয়ে তিনি পলাতক থাকেন। পরে ২০০৯ সালের ১২ অক্টোবর সোনাগাজী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সিলেটে পাঠিয়ে দেয়। আবার জামিনে মুক্তি পেয়ে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন।১৪ এপ্রিল সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গাজী সালাউদ্দিনের ওপর হামলার অভিযোগে মামলা হলে গতকাল সোনাগাজী উপজেলা পরিষদ চত্বর থেকে পুলিশ ওবায়দাকে গ্রেপ্তার করে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, ওবায়দাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সিলেট আদালতে থাকা দুটি মামলার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।