হুন্ডির ১৩ লাখ টাকাসহ দুই ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা থেকে হুন্ডির ১৩ লাখ টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। এঁরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের ইয়ারুল জোয়ার্দার (৩৬) ও আবদুর রশিদ (৩০)। জয়পুরহাট বিজিবি কর্মকর্তা মেজর মো. হাসানুজ্জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আটটার দিকে ইয়ারুলের শরীরে বিশেষ কায়দায় আটকানো অবস্থায় ১৩ লাখ বাংলাদেশি টাকা উদ্ধারসহ তাঁদের আটক করা হয়। জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।