হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র মো. নুর আলম হাওলাদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল তিনি গৌরনদী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টা ৪১ মিনিটে ০১৯১৫১৫৩৯২৭ নম্বর থেকে তাঁর মুঠোফোনে হত্যার হুমকি-সংবলিত একটি খুদে বার্তা আসে। বার্তাটির শেষে লেখা হয়, ‘ইতি তোর আজরাইল’।