হুমকি দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিউর রহমান এক ব্যবসায়ীকে আটকের পর নাশকতার মামলায় জড়ানোর হুমকি দিয়ে তাঁর কাছ থেকে ৪৫ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টায় টঙ্গী বড় দেওড়া আদর্শপাড়া থেকে এসআই রাজিউর রহমানের নেতৃত্বে পুলিশ সুলতানকে আটক করে। এ সময় রাজিউর বলেন, সুলতানের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগ রয়েছে। পরে সুলতানের স্ত্রী লোকজন নিয়ে রাজিউরকে ৪৫ হাজার টাকা দেন। রাত সাড়ে ১০টার দিকে সুলতানকে মুক্তি দেওয়া হয়।