হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের শ্যামপুর গ্রামের ইউপি সদস্যপ্রার্থী আবদুল বারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছফর আলীকে হুমকি দিয়েছেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আবদুল বারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছফর আলীকে গণসংযোগের জন্য গ্রামে যেতে নিষেধ করেন। একই সঙ্গে একটি ভোটকেন্দ্র দখল করে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর থেকে ছফর আলী গণসংযোগ বন্ধ রেখেছেন। আবদুল বারী অভিযোগ অস্বীকার করেছেন।সদর উপজেলার ইউএনও ও সদর থানার ওসি মোস্তাফা হারুন জানান, অনেকেই বিভিন্ন কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ দিয়েছেন।