প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলের সেই ২১ সংখ্যালঘু পরিবারকে এলাকাছাড়া করার নির্দেশদাতাদের বিরুদ্ধে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। বরং নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জহিদুল ইসলাম গত বৃহস্পতিবার এলাকায় গিয়ে ওই সম্প্রদায়কেই ঘটনাটি মিটিয়ে ফেলার জন্য পরামর্শ দিয়ে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বর্মণপাড়া এলাকায় গেলে নারী ইউপি সদস্য নূরজাহান বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে নির্যাতিত লোকগুলো যখন আইনের সহায়তা চেয়েছে, তখন একজন পুলিশ কর্মকর্তার রহস্যজনক ভূমিকায় তাঁর এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করেছে।’ ওসি খন্দকার জাহিদুল ইসলাম বলেন, ‘আমি কোনো মীমাংসার প্রস্তাব দিইনি।’ হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ওসি বলেন, ‘জিডির বিষয় তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছে। আদালতের নির্দেশের অপেক্ষায় আছে পুলিশ।’