হুমকির অভিযোগে জয়নাল আবদিন ফারুকের জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের নিরাপত্তা চেয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির নেতা ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। শুক্রবার রাত ১১টার দিকে তিনি এই জিডি করেন বলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান।ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিডিতে বলা হয়েছে, গতকাল দুপুর দুইটার পর থেকে কয়েকবার তাঁর গুলশান-২-এর বাসার ল্যান্ড ফোনে তাঁকে ও পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করার জন্য উপযুক্ত শিক্ষা দেওয়া হবে বলে তারা হুমকি দেয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার জয়নাল আবদিন জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত।