হুমকির কথা অস্বীকার করেছে জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সরকার বা অন্য কাউকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছে জামায়াতে ইসলামী।দলের ঢাকা মহানগর কমিটির প্রচার সেক্রেটারি শফিকুল ইসলাম গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, ‘গোলাম আযমের যদি কোনো ক্ষতি হয়, তাহলে কেউ নিরাপদে থাকতে পারবে না’ বলে জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের বক্তব্যকে ঠিকভাবে বুঝতে না পেরে কয়েকটি পত্রিকা ‘হুমকি’ বলে সংবাদ পরিবেশন করেছে। তাঁর দাবি, ওই বক্তব্যের উদ্দেশ্য ছিল, গোলাম আযম একজন সম্মানিত ব্যক্তি, বর্ষীয়ান রাজনীতিক ও ইসলামি চিন্তাবিদ। এ রকম একজন গুণীজনের জীবন যদি মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদে জীবন যাপন করবে।বিবৃতিতে এ বক্তব্যে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।