হুমকির প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দেওয়া প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানিয়েছে গাজীপুর জেলা ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুরে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে এ প্রতিবাদ জানান নেতা-কর্মীরা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজীব ঘোষ, সাধারণ সম্পাদক মো. হিমেল, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিলন আহমেদ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন মারিফ দর্জি।