হুমকির প্রতিবাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে দেওয়া হুমকির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশিষ্ট চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। মানববন্ধনে আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, নাট্যব্যক্তিত্ব মলয় ভৌমিক, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা প্রমুখ। তাঁদের বক্তব্যের পাশাপাশি প্রতিবাদী গান পরিবেশন করেন সাংস্কৃতিক জোটের কর্মীরা।