হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতিসহ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন করেছে জেলা সাংবাদিক ইউনিয়ন।
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম ও সাধারণ সম্পাদক কানন আচার্য। বক্তারা হত্যার হুমকিদাতা আনসার উল্লাহ বাংলা টিমের সদস্যদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।