হুমাউন কবিরকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট থানা সড়কের বাসিন্দা মো. হুমাউন কবির দুরারোগ্য হেপাটাইটিস ‘বি’ ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ল্যাব-এইড হাসপাতালে অধ্যাপক সেলিমুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। এর আগে তাঁর বাইপাস সার্জারি করা হয়। পরে একটি কিডনি নষ্ট হওয়ায় তা অপসারণ করা হয়। তাঁর চিকিৎসার জন্য বর্তমানে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ওষুধ প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের কর্মী হুমাউনের পক্ষে এই অর্থের সংস্থান করা কঠিন। নিজের চিকিৎসার পেছনে ইতিমধ্যে তাঁর যাবতীয় সম্বল প্রায় শেষ হয়ে গেছে। চিকিৎসার জন্য সহায়তা চেয়ে তিনি বিত্তবানদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হুমাউন কবির, সঞ্চয়ী হিসাব নং ১১৩৬৫, ইসলামী ব্যাংক, জয়পুরহাট শাখা। মুঠোফোন নম্বর: ০১৭২৮৮৬২৮৫৪, ০১৭১৬০৩৩৬৭৫। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।