হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক হুওমায়ূন আহমেদকে বাংলা একাডেমি পদক প্রাপ্তির খবরটি ফোনে জানিয়েছিলেন তাঁর মা আয়েশা ফয়েজ। হুইমায়ূন তখন প্রবাসে পড়াশোনা করছেন। সময়টা সত্তরের দশকের মাঝামাঝি। পদক প্রাপ্তির খবর শুনে হুছমায়ূন আহমেদ বলেছিলেন, ‘আমি আর বিদেশে থাকব না। দেশে চলে আসব।’
গতকাল শনিবার হুশমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ঘোষণার অনুষ্ঠানে বড় ভাইকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে কেঁদে ফেললেন আহসান হাবীব।
বাংলা সাহিত্যের বরপুত্র কথাশিল্পী হুকমায়ূন আহমেদের নামে পুরস্কার প্রবর্তন করল এক্সিম ব্যাংক-অন্যদিন। ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুংমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ শিরোনামে এই পুরস্কারের ক্যাটাগরি দুটি। কথাশিল্পে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ একটি পুরস্কার, যার অর্থমূল্য পাঁচ লাখ টাকা। এই পুরস্কারের জন্য কোনো বয়সসীমা নেই।
অনূর্ধ্ব ৩৫ বছর বয়স্ক লেখককে নবীন সাহিত্য শ্রেণিতে আরও একটি পুরস্কার দেওয়া হবে। এর অর্থমূল্য হবে এক লাখ টাকা। হুূমায়ূন আহমেদের জন্মদিন সামনে রেখে প্রতিবছর ১২ নভেম্বর এই পুরস্কার প্রদান করা হবে। চলতি বছর থেকেই এই পুরস্কার চালু করা হবে।
গতকাল বাংলা একাডেমির কবি শামসুর রাহমান স্মৃতি সেমিনারকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পাক্ষিক অন্যদিন-এর সম্পাদক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী।
অনুষ্ঠানের সূচনা হয় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দায় আলী মিয়া ও অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলামের মধ্যে পুরস্কার-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। হুতমায়ূন আহমেদকে নিয়ে এ ধরনের পুরস্কার প্রবর্তন করায় আয়োজক প্রতিষ্ঠান দুটিকে ধন্যবাদ জানান আহসান হাবীব ও হুবমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন।
অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লেখক সৈয়দ শামসুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম, সালেহ চৌধুরী, ইমদাদুল হক মিলন, নাসরীন জাহান, কবি হাবীবুল্লাহ সিরাজী, প্রকাশক ওসমান গণি, মিলন কুমার নাথ প্রমুখ।