হুমায়ূন আহমেদের মা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ (৮৪) রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

আয়েশা ফয়েজের ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘আম্মা বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার দুপুরে আম্মাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
আহসান হাবীব আরও জানান, আয়েশা ফয়েজের হৃদরোগের সমস্যা আছে। এর আগে তাঁর বাইপাস সার্জারি করা হয়েছিল। এ ছাড়া তিনি কিডনিসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন।

তাঁর চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ বরেণ চক্রবর্তী বলেন, আয়েশা ফয়েজের শরীরে লবণের (সোডিয়ামের) তারতম্য রয়েছে। তাঁর ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে। কিন্তু তাঁর শরীর এখন ডায়ালিসিস করানোর মতো সুস্থ না।

আজ শুক্রবার হুমায়ূন আহমেদ জাদুঘরের ওয়েবসাইট উদ্বোধনের কথা ছিল আয়েশা ফয়েজের। কিন্তু তিনি অসুস্থ থাকায় উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।