হুমায়ুন আজাদ হত্যা মামলা আরও একজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুমাত্রিক লেখক ও অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রের সম্পাদক রফিকুল ইসলাম গতকাল বুধবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী ২৪ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত ১২ জন সাক্ষ্য দিলেন। সাক্ষী রফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বসা ছিলেন। এ সময় বাংলা একাডেমীর দিক থেকে হইচই শোনেন। পরে জানতে পারেন, হুমায়ুন আজাদকে কে বা কারা গুলি করে রক্তাক্ত জখম করেছে। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত নয়টায় বাংলা একাডেমী থেকে ফেরার পথে হুমায়ুন আজাদ সন্ত্রাসী হামলার শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় এ মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরের ১১ আগস্ট জার্মানিতে তিনি মারা যান।