হুমায়ুন আজাদ হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুমাত্রিক লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় আরও দুজন গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী ২৯ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। গতকাল সাক্ষ্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সহকারী সচিব আনিসুজ্জামান ও কবি বদরুল আলম।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমির উল্টো পাশের ফুটপাতে কুপিয়ে আহত করা হয় হুমায়ুন আজাদকে। পরে হুমায়ুন আজাদ জার্মানিতে মারা যান। হুমায়ুন আজাদের ময়নাতদন্ত প্রতিবেদন আনতে বার্লিনে চিঠি পাঠিয়েছিলেন আনিসুজ্জামান। পরে হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টার পরিবর্তে মামলায় হত্যার অভিযোগে ৩০২ ধারা সংযোজন করা হয়।