হুমায়ুন আজাদ হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুমাত্রিক লেখক ও কথাসাহিত্যিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হুমায়ুন আজাদ হত্যা মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. হাবিবুর রহমান সাক্ষ্য গ্রহণ করেন।গতকাল সাক্ষ্য দেন আগামী প্রকাশনের স্বত্বাধিকারী ওসমান গনি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্র এইচ এম সিদ্দিক। আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।