হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় জেএমবির নেতা সালাহউদ্দিন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুমাত্রিক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টার মামলায় জঙ্গি নেতা সালাহউদ্দিন ওরফে সালেহীনকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সালাহউদ্দিন জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রতিষ্ঠাতা শুরা কমিটির সদস্য।গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসেন সালাহউদ্দিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া একই মামলায় জেএমবির অপর প্রতিষ্ঠাতা শুরা সদস্য হাফিজ মাহমুদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি।গত ১৫ ফেব্রুয়ারি এই আবেদন করা হলেও বাগেরহাট কারাগারে আটক হাফেজ মাহমুদকে আদালতে হাজির করতে না পারায় আগামী ২২ মার্চ তাঁর উপস্থিতিতে রিমান্ডের শুনানির দিন ধার্য করেছেন আদালত।আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাই দুজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।