হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাঈদী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম তোফায়েল হাসান এ আদেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল পাঁচ দফায় ১২ দিন রিমান্ড শেষে সাঈদীকে আদালতে হাজির করে। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে। সাঈদীর পক্ষে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) নেতা আনোয়ারুল ইসলাম রিমান্ডে আছেন। গত রোববার তাঁকে দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।